1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ" - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ”

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

“পাগলিটাও মা হয়েছে, তবে বাবা হয়নি কেউ”

উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।

মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটায় ফুটপাতে থাকা মানসিক ভারসাম্যহীন এক নারী পরিত্যক্ত স্থানে এক কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শুক্রবার (২৯/০৫/২৬ ইং) ভোররাতে অপ্রত্যাশিত চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। এদিকে ঘটনাটি জানাজানি হলে এলাকায় ব্যাপক কৌতুহল ও উদ্বেগ এর সৃষ্টি হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফ উল আরেফীন নবজাতক ও মায়ের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পাগল মহিলাটিকে কালকিনি পৌর এলাকার ভূরঘাটাসহ বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যেত । শুক্রবার ভোররাতে ভূরঘাটা এলাকায় তার প্রসব ব্যথা উঠলে স্থানীয় কয়েকজন নারী এগিয়ে এসে সহযোগিতা করেন। পরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। তবে অধরা রয়ে যায় নবজাতকের পিতার পরিচয়।

এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন জানান, খবর পাওয়ার পরপরই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের খরচ প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। তাদের সুস্থতা নিশ্চিত করতে আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।

আলোচিত এ ঘটনায় স্থানীয় সচেতন মহল অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট