1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
জিয়ানগরে বৃদ্ধা শাশুড়ির রহস্যজনক মৃ ত্যু, পুত্রবধূসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

জিয়ানগরে বৃদ্ধা শাশুড়ির রহস্যজনক মৃ ত্যু, পুত্রবধূসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জিয়ানগরে বৃদ্ধা শাশুড়ির রহস্যজনক মৃ ত্যু, পুত্রবধূসহ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক বৃদ্ধা নারীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে পরকীয়াজনিত বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুত্রবধূসহ দুইজনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
বৃহস্পতিবার (২৯ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত নমিতা রানী পাল (৬০) ওই এলাকার বাসিন্দা এবং রাধেশ্যাম চন্দ্র পালের স্ত্রী।
নিহতের স্বজনদের অভিযোগ, নমিতা রানী পালের পুত্রবধূ বন্যা রানী পাল দীর্ঘদিন ধরে একই এলাকার এক ব্যক্তির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে পারিবারিকভাবে বিরোধ চলছিল। এ নিয়ে প্রতিবাদ করায় নমিতা রানী পালকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।
স্বজনরা জানান, মরদেহে নখের আঁচড়ের চিহ্ন, ভাঙা শাখা এবং ঘরের দেয়ালে রক্তের দাগ দেখা গেছে। এসব আলামতের ভিত্তিতে তাদের ধারণা, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ে রঞ্জিতা ও পরিবারের অন্যান্য সদস্যরা অভিযোগ করে বলেন, পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রকাশ পাওয়ায় নমিতা রানী পালকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
নিহতের স্বামী রাধেশ্যাম চন্দ্র পাল জানান, ঘটনার সময় তার চিৎকার শুনে তিনি বাইরে বের হন। এ সময় তিনি এক ব্যক্তিকে বাড়ির পেছনের দিক দিয়ে দ্রুত পালিয়ে যেতে দেখেছেন বলে দাবি করেন।
এদিকে, ঘটনার সময় বাড়িতে বেড়াতে আসা বন্যা রানী পালের আত্মীয় তাপস দেবনাথকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হয়েছে। স্থানীয়দের একটি অংশের ধারণা, তিনি ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং বন্যা রানী পাল ও তাপস দেবনাথকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহব্বত খান বলেন, “ঘটনার তদন্ত চলছে। দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত বলা সম্ভব হবে।”
পরিবারের সদস্যরা জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তারা হত্যা মামলা দায়ের করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট