
একটি অপশক্তি সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে- সাংসদ আনিসুর রহমান তালুকদার
উজ্জ্বল মন্ডল
উপজেলা প্রতিনিধি
কালকিনি, মাদারীপুর।
বৃহস্পতিবার (২৮/০৫/২৬ ইং) মাদারীপুর জেলার ডাসার উপজেলাধীন পশ্চিম খান্দুলী নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদ-উল-আযহার নামাজ আদায় শেষে কর্মী সমর্থক ও গণমানুষের সাথে নিজ বাসভবনে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মাদারীপুর- ৩ আসনের সংসদ সদস্য জনাব আনিসুর রহমান তালুকদার খোকন।
কুশল ও শুভেচ্ছা বিনিময় পরবর্তী সংসদ সদস্য জানান, একটি শক্তি বর্তমান সরকারের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে । বিরোধী বিভিন্ন দলের মদদে তাদের নেতাকর্মীরা সরকারকে বিভ্রান্ত ও জনমনে বিতর্কিত করার লক্ষ্যে ফেসবুক সহ বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কর্তৃক উন্নয়নমূলক গৃহীত সকল প্রকল্পের কাজ চালু হয়েছে যা দৃশ্যমান। বর্তমান সরকারের আমলে উন্নয়নের এই ধারাবাহিকতা চলমান থাকবে। জনমনে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে অপপ্রচার করে কোন লাভ নাই। বিএনপি রাজপথে আন্দোলন করে জনসমর্থন নিয়েই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে সরকার গঠন করেছে। জনগণ এখন আর অসচেতন নাই তারা সরকারের পক্ষে।
বিগত দুঃসময়ে বিএনপির সাহসী লড়াইয়ের কথা উল্লেখ করে আনিসুর রহমান বলেন, রাজপথের লড়াইয়ে বড় সৈনিক ও স্বাক্ষী হলো বিএনপি । তাই বর্তমান সরকারকে আন্দোলন ও রাজপথের চোখ রাঙানি দিয়ে লাভ নাই। দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে দলমত নির্বিশেষে সকলকে নৈতিকতা বজায় রেখে একসাথে কাজ করতে বলেন।
এ সময় কালকিনি উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কালকিনি পৌরসভার মেয়র প্রার্থী জনাব মামুন শিকদার সহ বিভিন্ন শ্রেণীর নেতাকর্মীর আগমনে আনন্দ উৎসবের সৃষ্টি হয়। শুভেচ্ছা বিনিময় করতে দূর দূরান্ত থেকে বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ হাজারো জনগণের উপস্থিতিতে মুখরিত ছিলো পরিবেশ।