
নকলা পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী মোঃ শহিদুল ইসলাম
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নকলা পৌরবাসীসহ নকলা উপজেলা”র” সকল জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন নকলা পৌরসভার মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম (শহীদ)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আযহা। এই ঈদ সবার জীবনে শান্তি, সুখ ও সমৃদ্ধি বয়ে আনুক।
তিনি আরও বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই তার মূল লক্ষ্য। জনগণের সমর্থন ও দোয়া পেলে নকলা পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন তিনি।
মোঃ শহিদুল ইসলাম পৌরবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।