
চান্দিনায় শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।
মোঃ আনোয়ার পারভেজ
জেলা প্রতিনিধি, কুমিল্লা।
কুমিল্লা, ২৭ মে ২০২৬ (বৃহস্পতিবার):
চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ আজ বিকাল ৫টায় চান্দিনা রেদোয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা করেন।
সভায় ড. রেদোয়ান আহমেদ বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা। তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। আমরা তার আদর্শের সৈনিক। তার সুযোগ্য সন্তান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান মন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে ইনশাআল্লাহ”।
তিনি আগামী ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়া উর রহমানের শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার জন্য বিএনপির চান্দিনা উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান।
সভা শেষে উপস্থিত নেতা-কর্মীদেরকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আলোচনা সমাপ্ত করেন।
প্রস্তুতি সভায় বিএনপির চান্দিনা উপজেলা শাখার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।