1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মির্জাগঞ্জে সহস্রাধিক দরিদ্রদের মাঝে চাল বিতরণ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

মির্জাগঞ্জে সহস্রাধিক দরিদ্রদের মাঝে চাল বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মির্জাগঞ্জে সহস্রাধিক দরিদ্রদের মাঝে চাল বিতরণ।

মোঃ কামাল হোসাইন ফয়সাল
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার অন্তর্গত মির্জাগঞ্জে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে দরিদ্র, দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

বুধবার ( ২৭ মে) দুপুর ১২ টায় উপজেলার ১নং মাধবখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে চাল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান, এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এমপি।

মাধবখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সমাজ সেবা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাসেল মুন্সি, কাঠালতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবু তালেব, মাধবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির খন্দকার ও সাধারণ সম্পাদক পলাশ হাওলাদার প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন, ‘বিএনপি সরকার গঠন করেছে সবেমাত্র তিন মাস হলো। সরকার এই তিন মাসের মধ্যে দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ সহ নানান কার্যক্রম শুরু করেছে। সকলে ধৈর্য্য ধরুন, পর্যায়ক্রমে সরকারের দেওয়া সুবিধা বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে।’

ঈদের আগে এই চাউল পেয়ে আনন্দ প্রকাশ করেছেন, চাউল নিতে আসা অসহায় মানুষজন। প্রতিজনকে ১০ কেজি করে উপজেলার সহস্রাধিক মানুষের মাঝে এই চাউল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট