
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ দিলেন দুলাল।
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কেজি স্কুলপাড়া এলাকার বাসিন্দা মোঃ দুলাল হোসেন (২৫) এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা যায়, শুক্রবার (২৯ মে) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ভুরুঙ্গামারী থেকে ঢাকাগামী আহসান পরিবহনের একটি যাত্রীবাহী বাস টোল প্লাজায় পৌঁছালে যান্ত্রিক ত্রুটির কারণে বাসটির নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়।
পরিস্থিতি সামাল দিয়ে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছিলেন বাসটির হেলপার দুলাল হোসেন। এ সময় বাস থামানোর উদ্যোগ নিতে গিয়ে তিনি দুর্ঘটনাবশত গাড়ির চাকায় পিষ্ট হন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কর্মনিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিতে গিয়ে প্রাণ হারানো দুলালের এই করুণ মৃত্যু সহকর্মী, আত্মীয়-স্বজন এবং স্থানীয়দের মধ্যে শোকের আবহ সৃষ্টি করেছে। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর বেদনার ছায়া।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দিন।