1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত,৪৬ ডিগ্রির অনুভূতিতে পুড়ছে ফসলি জমি, ঝুঁকিতে শিশুরা দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন

ভিডিও সংবাদ 👇👇

মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ সাব্বির আহমেদ মাদারীপুর জেলা প্রতিনিধি

মাদারীপুর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদারের উদ্যোগে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের শেখ শহিদুল ইসলাম বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।সভায় স্থানীয় নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদারের আহ্বান জানান। এ সময় প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার এলাকার উন্নয়ন, জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি সভায় উপস্থিত জনগণের উদ্দেশে বলেন, মানুষের আস্থা ও সমর্থনই আমার শক্তি। আপনাদের সহযোগিতায় একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে চাই।তিনি আরও বলেন,ভাইয়েরা আমার, এই ধানের শীষের নমিনেশন আমার না, এই ধানের শীষের নমিনেশন আপনাদের সবার। আপনারা যেহেতু ধানের শীষকে ভালোবাসেন এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করেন, অতএব, এই ধানের শীষ আমি আপনাদের দিয়ে গেলাম। ধানের শীষকে জেতানোর দায়িত্ব আপনাদের।মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা আনিসুর রহমান খোকন তালুকদারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং নির্বাচনী প্রচারণা আরও গতিশীল করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট