
শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ধামরাইয়ের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ শফিকুল ইসলাম ঢাকা জেলা প্রতিনিধি।
ঢাকার ধামরাই উপজেলায় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেনঃ–ঢাকা-২০(ধামরাই) আসেনর মানণীয় সংসদ সদস্য আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব। এছাড়াও ধামরাই পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রেপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ও দেশপ্রেম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব তমিজ উদ্দিন সাহেব বলেন, শহীদ রাষ্ট্রেপতি জিয়াউর রহমান দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি তার আদর্শকে ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষে শহীদ রাষ্ট্রেপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে দেশ,জাতী এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানটি বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এবং শহীদ রাষ্ট্রেপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করেন।