
পরশুরামে স্কুলের পূনর্মিলনী অনুষ্ঠানে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলন মেলা
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
ফেনীর পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ প্রায় ৮২ বছর পর অনুষ্ঠিত হলো ১ম পূনর্মিলনী অনুষ্ঠান।
২৯ মে (শুক্রবার) পরশুরাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মিলনমেলা উদযাপন পরিষদের সদস্য সচিব মোঃ খুরশিদ আলম ও শামসুল আলম শাকিলের যৌথ সঞ্চালনায় পূনর্মিলনী কমিটির আহবায়ক, আবু তালেবের সভাপতিত্বে বিদ্যালয় মাঠে দিনব্যাপী সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক ও গুণীজনদের পথচারানায় এক মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন, ফেনী ১ আসনের নব নির্বাচিত এমপি ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক, মুন্সি রফিকুল আলম মজনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা প্রশাসক, মনিরা হক,স্থানীয় সরকার বিভাগের উপসচিব, সুলতানা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক, (সার্বিক) মোঃ আল-আমিন সরকার, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা, অনতু বড়ুয়া, পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর, ডিবিসির সম্পাদক, লোটন একরাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক পরশুরাম পাইলট স্কুলের সাবেক সভাপতি, মোতাহার হোসেন স্বপন।
এতে আরো উপস্থিত ছিলেন, পরশুরাম উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক, ফেনী জজ কোর্টের এপিপি, এডভোকেট আব্দুল আলিম মাকসুদ,ফেনী জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট এমদাদ হোসেন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান, জাফর উদ্দিন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক, মোঃ আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব,মোঃ ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক, কাজী ইউসুফ মাহফুজ, পৌর বিএনপির সদস্য সচিব, মোঃ মাহবুবুল হক মজুমদার, ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক, গোলাপ রাসুল গোলাপ, পরশুরাম উপজেলা জামায়াতের আমীর, মাওলানা আব্দুল হালিম, পৌর আমীর, মোঃ মোস্তফা, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, দীপ্তি লাল বাবু, প্রধান শিক্ষক আতাউর রহমান চৌধুরী আসিফ, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি, এম এ হাসান, সাধারণ সম্পাদক, মোঃ মহিউদ্দিন প্রমুখ।
জেলা প্রশাসক মনিরা হক উপস্থিত হয়ে বেলুন ও পায়রা ওড়িয়ে পুন মিলর্নী উদ্বোধন করেন, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা অনতু বডুয়া ও সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আক্তার নূর, অনুষ্ঠানে পূর্ণমিলনী স্মরণিকা” নোঙর “বইয়ের মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে বিশিষ্টজনদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রায় এক হাজারের অধিক সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত হয়ে একে অপরের সাথে আনন্দ উৎসবে মেতে উঠেন,বিকেলে জনপ্রিয় শিল্পীদের নিয়ে ব্যান্ড সংগীত, নিত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রেফেল ড্র অনুষ্ঠিত হয়।