1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অনলাইন জুয়ার ভয়াল থাবা: যুব সমাজ থেকে মা দ কে র অন্ধকারে আলীকদমজুড়ে বাড়ছে ডিজিটাল আসক্তির ভয়ংকর বিস্তার- দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

অনলাইন জুয়ার ভয়াল থাবা: যুব সমাজ থেকে মা দ কে র অন্ধকারে আলীকদমজুড়ে বাড়ছে ডিজিটাল আসক্তির ভয়ংকর বিস্তার-

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

*অনলাইন জুয়ার ভয়াল থাবা: যুব সমাজ থেকে মাদকের অন্ধকারে*
*আলীকদমজুড়ে বাড়ছে ডিজিটাল আসক্তির ভয়ংকর বিস্তার-*

বিশেষ প্রতিবেদন:#পর্বঃ০২ – মুহাম্মদ সালাহ্ উদ্দীন,#স্টাফ #রিপোর্টার – আলীকদম (বান্দরবান)

বান্দরবানের আলীকদম উপজেলা জুড়ে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে অনলাইন জুয়ার আসক্তি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড, গ্রাম ও ছোট ছোট হাট-বাজারে এখন প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে মোবাইলভিত্তিক অনলাইন বেটিং ও জুয়ার প্রবণতা।

চায়ের দোকান, বাজারের মোড় কিংবা অলিগলিতে তরুণদের হাতে মোবাইল ফোনে চলছে অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ব্যবহার।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, অনলাইন জুয়া এখন শুধুমাত্র অর্থ হারানোর বিষয় নয়; এটি ধীরে ধীরে সমাজের জন্য বড় ধরনের সামাজিক ও নৈতিক সংকটে পরিণত হচ্ছে।

বিশেষ করে যুব সমাজ দ্রুত টাকা আয়ের আশায় এই ফাঁদে জড়িয়ে পড়ে পরে সর্বস্ব হারিয়ে হতাশায় ডুবে যাচ্ছে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো— অনলাইন জুয়ার ক্ষতি পুষিয়ে নিতে অনেক তরুণ জড়িয়ে পড়ছে মাদকাসক্তিতে।

স্থানীয়দের দাবি, ইয়াবাসহ বিভিন্ন ভয়ংকর মাদকের দিকে ঝুঁকে পড়ছে একাংশ তরুণ। এতে পরিবারে বাড়ছে অশান্তি, সামাজিক অপরাধ এবং ভবিষ্যৎ প্রজন্মের ওপর তৈরি হচ্ছে ভয়াবহ নেতিবাচক প্রভাব।

সমাজপ্রেমী নাগরিকদের আশঙ্কা___
আজ যদি অনলাইন জুয়ার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে ভবিষ্যতে পুরো একটি প্রজন্ম ধ্বংসের মুখে পড়বে। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম পর্যন্ত এই ভয়াবহ আসক্তি ছড়িয়ে পড়বে সমাজজুড়ে।

এ প্রসঙ্গে পলাশ কান্তি নাগ বলেন, __ কেউ আইনের আওতায় গ্রেফতার হলেও জামিন পেয়ে যাচ্ছে। আমরা মনে করি— এটি যেহেতু জামিন অযোগ্য অপরাধ, কাজেই জামিনের ক্ষেত্রে যেমন কঠোরতা দরকার; পাশাপাশি এর শাস্তির পরিমাণও বাড়ানো উচিত।

অপরাধ বিশ্লেষক মাহমুদুল হক বলেন,__ এই ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকাই শ্রেয়। তবে জুয়ায় আসক্তদের জন্য মনোচিকিৎসা, কাউন্সেলিং, অনলাইন লেনদেন নিয়ন্ত্রণ এবং পারিবারিক নজরদারি কার্যকর ভূমিকা রাখতে পারে।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানিয়েছে, __ অধিকাংশ অনলাইন জুয়ার ওয়েবসাইট ও সার্ভার বিদেশ থেকে পরিচালিত হলেও স্থানীয়ভাবে রয়েছে শক্তিশালী এজেন্ট চক্র।

এসব এজেন্ট বিভিন্ন মোবাইল ব্যাংকিং ও অনলাইন লেনদেনের মাধ্যমে সাধারণ মানুষকে জুয়ার সঙ্গে সম্পৃক্ত করছে বলে অভিযোগ রয়েছে।

স্থানীয় অভিভাবকদের ভাষ্য,__ স্কুল-কলেজ পড়ুয়া কিশোরদের মাঝেও অনলাইন জুয়ার প্রবণতা বাড়ছে। মোবাইল ইন্টারনেট সহজলভ্য হওয়ায় গ্রামের প্রত্যন্ত এলাকাতেও ছড়িয়ে পড়েছে এই ডিজিটাল আসক্তি।

ফলে শিক্ষা, নৈতিকতা ও সামাজিক স্থিতিশীলতা মারাত্মক হুমকির মুখে পড়ছে।

সচেতন মহলের দাবি_____
অনলাইন জুয়ার অ্যাপ ও অবৈধ লেনদেনের বিরুদ্ধে কঠোর অভিযান,
চায়ের দোকান ও জনসমাগমস্থলে নজরদারি বৃদ্ধি।

ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম, যুব সমাজকে খেলাধুলা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা।

পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা ও জনসচেতনতা বাড়ানো।

বিশেষজ্ঞদের মতে, অনলাইন জুয়া কখনো ভাগ্য পরিবর্তনের পথ নয়; বরং এটি ধীরে ধীরে মানুষকে অর্থনৈতিক, মানসিক ও সামাজিক ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই এখনই প্রয়োজন সম্মিলিত প্রতিরোধ ও সচেতনতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট