
ফেনী রেলস্টেশনে দেড়শতাধিক অসহায় মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ
মোহাম্মদ হানিফ ফেনী প্রতিনিধি।
হেল্প ফর টুডে’র মানবিক উদ্যোগে সুবিধাবঞ্চিত ও ভাসমান মানুষের মুখে হাসি
সামাজিক ও মানবিক সংগঠন হেল্প ফর টুডে’র উদ্যোগে ফেনী রেলস্টেশনে দেড়শতাধিক অসহায়, সুবিধাবঞ্চিত ও পথচারী মানুষের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
সোমবার (১ জুন) দুপুরে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে রেলস্টেশনে অবস্থানরত ভাসমান ও অসহায় মানুষের হাতে খাবার তুলে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা। এ সময় উপকারভোগীদের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির আবহ সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সোলাইমান ডালিম হাজারী, শুভাকাঙ্ক্ষী ওসমান গনি রাসেল এবং মুরাদ হাসনাত রাফিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেন হেল্প ফর টুডে’র প্রতিষ্ঠাতা ও পরিচালক সফি উল্লাহ, সভাপতি আবিদুল ইসলাম এবং এক্সিকিউটিভ মেম্বার শরিফ উদ্দিন। এছাড়াও সংগঠনের স্বেচ্ছাসেবক ও নেতৃবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।
উল্লেখ্য, হেল্প ফর টুডে দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় সংগঠনটি নিয়মিতভাবে জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।