
বাসাইলে কিডনি আক্রান্ত শিশুকে আর্থিক সহায়তা দিলেন ইউএনও ইকবাল হোসেন
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের বাসাইলে কিডনি রোগে আক্রান্ত অসহায় শিশু সিনহা আক্তারকে (৭) চিকিৎসার জন্য ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন।
মঙ্গলবার (২ জুন) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শিশু সিনহা ও তার মায়ের হাতে সহায়তার চেক তুলে দেন ইউএনও। শিশু সিনহা উপজেলার কাউলজানী ইউনিয়নের মলিয়ানপুর গ্রামের সুমন মিয়ার মেয়ে।
জানা যায়, শিশুটি কিডনি জটিলতা ছাড়াও প্রস্রাব ও রক্তে ইনফেকশনে আক্রান্ত। দরিদ্র পরিবারের পক্ষে তার উন্নত চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। মানবিক সহায়তার অংশ হিসেবে ইউএনও মো: ইকবাল হোসেন শিশুটির পাশে দাঁড়িয়েছেন।
এসময় বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানা, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক নাসির মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।