
বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) পান্ডারগাঁও ইউনিয়ন শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
সাইফুল আলম।
প্রতিনিধি :দোয়ারাবাজার উপজেলা সুনামগঞ্জ।
দোয়ারা বাজার উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) পান্ডারগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ০২ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিত হয়।
সংগঠনের ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফিজ কামাল আহমদের পরিচালনায় এবং সভাপতি মাওলানা আব্দুর রহিম নোমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এখলাসুর রহমান, সহ সাধারণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কবির আহমদ, সভাপতি, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সুনামগঞ্জ জেলা শাখা। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা শাহিনুর পাশা মাহমুদী, প্রশিক্ষণ সম্পাদক, বাংলাদেশ খেলাফত যুব মজলিস দোয়ারাবাজার উপজেলা শাখা।
অনুষ্ঠানে বিকেএম পান্ডারগাঁও ইউনিয়ন শাখার দায়িত্বশীলবৃন্দ, সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।