1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রিয়াজ উদ্দিন মুন্সির হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দোলন চেয়ারম্যান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

রিয়াজ উদ্দিন মুন্সির হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দোলন চেয়ারম্যান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রিয়াজ উদ্দিন মুন্সির হাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দোলন চেয়ারম্যান

মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।

ব্যক্তিগত উদ্যোগে তিন ব্যবসায়ীকে আর্থিক সহায়তা, দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের রিয়াজ উদ্দিন মুন্সির হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিন উদ্দিন দোলন।
মঙ্গলবার তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করে ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদান করেন, যাতে তারা ক্ষতি কাটিয়ে পুনরায় ব্যবসা শুরু করতে পারেন।
অনুদান পেয়ে আবেগাপ্লুত ব্যবসায়ীরা তাদের দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য দোলন চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, বিপদের সময় এ ধরনের সহমর্মিতা তাদের নতুন করে সাহস জোগাবে।
এ সময় দোলন চেয়ারম্যান বলেন, “ব্যবসায়ীদের এই দুর্যোগপূর্ণ সময়ে পাশে থাকতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। মহান আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন দ্রুত ক্ষতি কাটিয়ে উঠে আবার স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন।”
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে রিয়াজ উদ্দিন মুন্সির হাটের উত্তর বাজারে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহ আলমের মুদি দোকান, শামীমের ফলের দোকান এবং জসিম উদ্দিনের মসলার দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে তিন ব্যবসায়ীর প্রায় ৮ লাখ টাকার মালামাল ও সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হলেও স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবীদের সহযোগিতামূলক উদ্যোগ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরিয়ে এনেছে। স্থানীয়রা আশা করছেন, সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট