1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রতাপপুরে নতুন ইটের রাস্তার কাজ শুরু, খুশির জোয়ার এলাকাজুড়ে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

প্রতাপপুরে নতুন ইটের রাস্তার কাজ শুরু, খুশির জোয়ার এলাকাজুড়ে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাবলু হাসান কেশবপুর প্রতিনিধি

গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে কাবিখা প্রকল্প। মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী-এর উদ্যোগে প্রতাপপুর উত্তর পাড়ায় গুরুত্বপূর্ণ একটি ইটের রাস্তার নির্মাণকাজ শুরু হয়েছে।

জানা গেছে, মজিবার মাস্টারের বাড়ির দক্ষিণ দিক থেকে ফিরোজের বাড়ি পর্যন্ত ২৩০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর ভোগান্তির কারণ হয়ে থাকা এই রাস্তা নির্মিত হলে সাধারণ মানুষের চলাচল সহজ হবে এবং যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান এবং ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইউনুস আলী। এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আয়াতুল্লাহ আলখোমেনি সার্বক্ষণিকভাবে কাজের তদারকি করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বহুদিনের প্রত্যাশিত এই রাস্তার কাজ শুরু হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। তারা বলেন, “এমপি অধ্যাপক মোক্তার আলী স্যারের উন্নয়নমুখী উদ্যোগের ফলে গ্রামের মানুষের দীর্ঘদিনের একটি সমস্যা সমাধানের পথে। রাস্তা নির্মাণ শেষ হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ উপকৃত হবেন।”

এলাকাবাসীর মতে, উন্নয়নের এই ধারাবাহিক কার্যক্রম প্রমাণ করে যে গ্রামীণ জনপদের উন্নয়নে মাননীয় এমপি অধ্যাপক মোক্তার আলী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতাপপুরে শুরু হওয়া এই রাস্তার কাজ এখন এলাকাবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করেছে।

“উন্নয়নের পথেই এগিয়ে যাচ্ছে প্রতাপপুর, আর সেই পথের নেতৃত্বে আছেন জননেতা অধ্যাপক মোঃ মোক্তার আলী”—এমন মন্তব্যই এখন স্থানীয় মানুষের মুখে মুখে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট