1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় মোরগ মহল মসজিদের মোয়াজ্জিন নি হ ত, - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে দেশনেত্রী ফোরামের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত পদ্মাসেতু টোল প্লাজায় অভিযান কোটি টাকার অবৈধ বাগদা রেণু জ ব্দ বেনাপোলে নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়িবহরে হা ম লা র ঘটনা ঘটেছে। ডুমুরিয়ায় সড়ক দু র্ঘ ট না য় এক জনের মৃ ত্যু। আরো অনেকে আ হ ত। শার্শায় বেনাপোল সীমান্ত পরিদর্শনে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী আম মৌসুমকে সামনে রেখে সাপাহার সদরে যানজট নিরসনে প্রশাসনের বিশেষ অভিযান ইসলামী ব্যাংক খুরশীদ আলম পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে গ্রাহক ফোরাম। সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন পরোয়ানাভূক্ত আ সা মী কে গ্রে ফ তা র করেছে বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন চারঘাটে র‍্যাবের মা দ কবিরোধী অভিযান: ৩১৫ বোতল ফেন্সিডিলসহ আ ট ক এক কারবারি

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় মোরগ মহল মসজিদের মোয়াজ্জিন নি হ ত,

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

হোসেনপুরে অটোরিকশার ধাক্কায় মোরগ মহল মসজিদের মোয়াজ্জিন নিহত,

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার পূর্ব দ্বিপেশ্বর এলাকায় অটোরিকশার ধাক্কায় মোঃ হাফিজ উদ্দিন (মোয়াজ্জিন ) (৭৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে উপজেলার পূর্ব দ্বিপেশ্বর ৭ নম্বর ওয়ার্ডে রাজু মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, নিহত হাফিজ উদ্দিন রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় সামনে থেকে দ্রুতগতিতে আসা একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে তিনি রাস্তার পাশে থাকা একটি নিমগাছের সঙ্গে আঘাতপ্রাপ্ত হন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত হাফিজ উদ্দিন পূর্ব দ্বিপেশ্বর ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোরগ মহল মসজিদের মুয়াজ্জিন । তিনি মৃত আফতাব উদ্দিন ও মৃত জাহেরার ছেলে। স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে মানুষের ভিড় জমে যায় এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, দুর্ঘটনায় জড়িত অটোরিকশাটি চালাচ্ছিলেন পাভেল (২২), পিতা চান্দু মিয়া, একই এলাকার বাসিন্দা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট