
বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
বিএনপির নেতা আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের দাফন সম্পন্ন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসহাব উদ্দিন চৌধুরীর মায়ের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (৩ জুন) লোহাগাড়া সদরের পুরাতন থানা গেইট সংলগ্ন কাজেম মুহুরী পাড়া নিজ বাড়ির উঠানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নাজমুল মোস্তফা আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ারুল আলম চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান, সদস্য অধ্যাপক শেখ মোহাম্মদ মহি উদ্দিন, হাজী রফিকুল ইসলাম, লোহাগাড়া উপজেলা জামায়াতের আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এস এম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, সাজ্জাদুর রহমান চৌধুরী, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, শেফায়েত উল্লাহ চক্ষু, ফৌজুল কবির ফজলুসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মরহুমা লোহাগাড়ার প্রবীণ চিকিৎসক মরহুম ডা. সিরাজুল ইসলাম আহমেদ চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমদ চৌধুরীর ছোট বোন ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৫ ছেলে, ১ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনি এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।