
ছেলেদের হাতে মোবাইল নয়, বল তুলে দিন; সমাজ বদলে যাবে!
আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা
ছেলেদের হাতে মোবাইল নয়,বল তুলে দিন, সমাজ বদলে যাবে।
লোহাগাড়া লোহার দিঘীর পূর্ব পাশে দফাদার পাড়ায় এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করলেন স্থানীয় আবু সেলিম চৌধুরী এবং স্থানীয় সামাজিক সংগঠন। আমাদের শিশু-কিশোরদের মাদকাসক্তি ও অনলাইন জুয়ার অন্ধকার থেকে ফিরিয়ে আনতে তারা তৈরি করে দিয়েছেন একটি চমৎকার খেলার মাঠ।
“আমাদের এখন এমন একটি মাঠ আছে, যেখানে খেলতে গেলে কেউ গালি দেবে না, কেউ বারণ করবে না।” কিশোররা যখন বিষাক্ত মাদক ও জুয়া ছেড়ে মাঠে বল হাতে দৌড়াবে, তখন তারা সেখান থেকেই শিখবে—একতা, নিষ্ঠা, আনুগত্য ও শিষ্টাচার।
একটি বার্তা: সমাজের মাদকসেবীদের আস্তানার পাশেই খেলার মাঠ গড়ে তুলুন, দেখবেন খেলার ছন্দে মাদক এমনি এমনিই সমাজ থেকে হারিয়ে গেছে। আসুন, তরুণ প্রজন্মকে বাঁচাই, মাঠমুখী করি।
ধন্যবাদ আবু সেলিম চৌধুরীকে এই মহৎ উদ্যোগের জন্য।