1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে বিজিবির অভিযানে ৪৮০ পিস ভারতীয় ই য়া বা সহ আ ট ক ১ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত মেধা ও সৃজনশীলতা বিকাশে নরসিংদী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬। ফারইস্ট লাইফ ইনস্যুরেন্সের আত্মসাৎকৃত অর্থ উদ্ধার এবং নজরুল-হেমায়েত চক্রের বিচার দাবিতে মানববন্ধন। রৌমারীতে বিজিবির অভিযানে ৪৮০ পিস ভারতীয় ই য়া বা সহ আ ট ক ১ ‎সীমানা পিলার প্রতারক চক্রের বটিয়াঘাটার যাদব সরকার সহ আ ট ক ৪সদস্য রাজশাহী দুর্গাপুরে ইট ভর্তি ট্রলি চাপা’য় শিশুটি জীবনের সঙ্গে যুদ্ধ করছে। শার্শায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলার অবনতিতে জেলা জামায়াতের উদ্বেগ, প্রশাসনের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি— ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত হলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক । মির্জাপুরে মুদি দোকানে ই য়া বা সহ নারী গ্রে ফ তা র

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে বিজিবির অভিযানে ৪৮০ পিস ভারতীয় ই য়া বা সহ আ ট ক ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

রৌমারীতে বিজিবির অভিযানে ৪৮০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক ১

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যালিয়ামারী বিওপির সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্ত পিলার ১০৭৩/এমপি থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রৌমারী উপজেলার মিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪৮০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. আব্দুস সালাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক আব্দুস সালামের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনেরচর গ্রামে। তার পিতার নাম মৃত সোহরাব আলী।
জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে জব্দকৃত ইয়াবা ও আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চর রাজিবপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বিজিবি জানায়, মহাপরিচালকের ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট