
মেধা ও সৃজনশীলতা বিকাশে নরসিংদী জেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬।
মোঃ ইকবাল হোসেন, নরসিংদীর শিবপুর উপজেলা প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে নরসিংদী জেলায় অনুষ্ঠিত হয়েছে জেলা পর্যায়ের জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২০২৬।
রবিবার (৭ জুন) নরসিংদীর কালেক্টরেট ঈদগাহ্ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, জনাব ইসরাত জাহান কেয়া – নরসিংদী। তিনি বলেন আজকের এই প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে প্রতিযোগিতা আমাদের শিক্ষার্থীদের শারিরীক, মানসিক, নৈতিক বিকাশ সব কিছুর ক্ষেএে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন এখানে সম্মানিত শিক্ষক বৃন্দ যারা আছেন সম্মানিত অভিভাবক বৃন্দ যারা আছেন আপনাদের প্রতি এই আহ্বান জানাই বাচ্চা যখন পড়াশোনা করবে পড়াশোনা যেন আনন্দের সাথে করে সে বিষয়ে সচেতন থাকতে হবে। লেখাপড়ার পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। বাচ্চারা যদি সাংস্কৃতিক বিষয়ের সাথে যুক্ত থাকে তাহলে ভবিষ্যতে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে। সেই জায়গায় আমরা যদি আমাদের বৃত্তিটা যদি সঠিক, ধীর,ও সুন্দর করতে চাই তাহলে এই
সময়ের কোনো বিকল্প নেই।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুখ-
নরসিংদী। সিভিল সার্জন, জনাব ডা. মোঃ বুলবুল কবীর -নরসিংদী।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বকরেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জনাব নিরঞ্জন কুমার রায়- নরসিংদী।
এ সময়ে শিক্ষা বিভাগের কর্মকর্তা,শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতার বিভিন্ন পর্বে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা,সৃজনশীলতা ও দক্ষতার সাক্ষর রাখে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক
উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।