
পঞ্চগড় সীমান্তে ৭০ ঘণ্টা পর শিশুসহ ১০ জনকে ফেরত নিল বিএসএফ
মো: শরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
পঞ্চগড় সদর উপজেলা বড়বাড়ি প্রধান পাড়া সীমান্তে ৭০ ঘণ্টা আটকে রাখার পর শিশুসহ ১০ জন ভারতীয় মুসলিম নাগরিককে রাতের আঁধারে ফেরত নিয়ে গেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার ভোর ০৪ টায় ভারতীয় বিএসএফ বাংলাদেশের পুশ ইন করার সময় বাংলাদেশ বিজেপি বাধার মুখে পড়ে সীমান্তবর্তী এলাকায় অবস্থানরত ওই ১০ জনের মধ্যে নারী, পুরুষ ও শিশুও ছিল। তারা টানা তিন দিন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় ভুট্টা ক্ষেত এলাকায় অবস্থান করায় না খেয়ে মানবতার জীবনযাপন করছে। পর রবিবার গভীর রাতে ৭০ ঘন্টা পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ সময় ধরে সীমান্তে অবস্থানের কারণে মানবিক উদ্বেগ দেখা দিয়েছিল। পরে রাতের আঁধারে বিএসএফ তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট সীমান্ত কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজরদারি অব্যাহত রেখেছে বলে জানা গেছে। তবে ঘটনাটির বিস্তারিত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।