1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে ক্লুলেস দস্যুতা মামলার রহস্য উদ্ঘাটন, মূল পরিকল্পনাকারীসহ গ্রে প্তা র ২ সাপাহারে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত পুঠিয়ায় র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মা দ ক কারবারি আ ট ক নোয়াখালীতে মাস ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত। মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত লক্ষীপুরে ফসলি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা ফেনীতে নবনিযুক্ত স্বাস্থ্য সহকারীদের ইপিআই প্রশিক্ষণ শুরু: তৃণমূলে স্বাস্থ্যসেবার নতুন অধ্যায়ের বার্তা বাসাইলে দিনব্যাপী ‘গ্রাম আদালত বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত  নওগাঁর সাপাহারে আজকের আমের বাজার নিম্নমুখী, বিপাকে আম চাষিরা

ভিডিও সংবাদ 👇👇

মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মতিহারে গোলাগুলির ঘটনার পর ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার, র‍্যাবের অভিযান অব্যাহত

Thank you for reading this post, don't forget to subscribe!

অপু দাস, ব্যুরো প্রধান, রাজশাহী

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় গোলাগুলির ঘটনার পর অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র‍্যাব-৫।
র‍্যাব সূত্রে জানা যায়, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাস, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে সোমবার (৮ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিএসসি’র গোয়েন্দা দল জানতে পারে যে রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল। ঘটনাস্থল তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত গুলিগুলো জব্দ করা হয়।
র‍্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ অস্ত্র ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট