1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইল প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপালী ব্যাংকের এমডি অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয় জিয়া পরিষদের স্মারকলিপি। শ্রীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত/আহত ৩০, নিখোঁজদের সন্ধানে হাসপাতালে যোগাযোগের অনুরোধ সেনবাগে মোহাম্মদপুর রামেন্দ্র মডেল হাই স্কুলের অ্যাডহক কমিটির সভাপতি হলেন শাহাদাত আনসারী (তিতুমীর) নোয়াখালী বেগমগঞ্জে ৯৩১০ পিস ই য়া বা সহ বুলেট ফারুক আ ট ক রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবির পর জিয়া পরিষদের ৩ নেতাকে বদলি। বাসাইল প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বাতাকান্দি আদর্শ কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন লায়ন সৈয়দ হারুন এমজেএফ স্বামী-স্ত্রী দুজনই কারাগারে: ফেনীতে পাল্টাপাল্টি মামলার জেরে আদালতের নির্দেশ দোয়ারাবাজারে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত: কৃষি উদ্যোক্তা ও টেকসই উন্নয়নে গুরুত্বারোপ। লক্ষীপুরে মা দ ক বিরোধী সভা ও র‍্যালী অনুষ্ঠিত জসিম উদ্দিন

ভিডিও সংবাদ 👇👇

বাসাইল প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বাসাইল প্রেসক্লাবে দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল প্রেসক্লাবে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও মানোন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) বাসাইল প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাসাইল প্রেসক্লাবের সভাপতি মো. রুবেল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় কর্মশালার উদ্বোধন করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আই টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ।

​ডিজিটাল সাংবাদিকতা, টেলিভিশন সংবাদের ভিডিও ধারণ, স্ক্রিপ্ট রাইটিং এবং উপস্থাপনার ওপর প্রশিক্ষণ প্রদান করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দীন রিপন।

প্রিন্ট মিডিয়ার সংবাদ লিখন পদ্ধতি, কৌশল ও বস্তুনিষ্ঠতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন সাংবাদিক ও সাহিত্যিক অরণ্য ইমতিয়াজ।

​দিনব্যাপী এই কর্মশালায় বাসাইল প্রেসক্লাবের স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকরা জানান, এই কর্মশালার মাধ্যমে তারা আধুনিক সাংবাদিকতার নানা দিক সম্পর্কে জানতে পেরেছেন, যা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরও দক্ষ ও সচেতন করে তুলবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট