
হোসেনপুরে সরকারি কোয়ার্টারে ছদ্মবেশে দুর্ধর্ষ ডাকাতি,
তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,
কিশোরগঞ্জের হোসেনপুরে ভিক্ষা করার ছদ্মবেশে সরকারি কোয়ার্টারে একটি বাসায় দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ পাওয়া গিয়াছে। গতকাল বুধবার(১০ জুন) সকাল সাড়ে ১১ টায় পৌর এলাকার সরকারি বিআরডিবির যমুনা আবাসিক কোয়ার্টারের যমুনা দ্বিতীয় তলার পূর্ব পাশের দ্বিতীয় তলার আব্দুল কাদির ও শিরিনা আক্তার শিক্ষক দম্পতির বাসায় এ ঘটনা ঘটেছে।
তাঁরা দু’ জনই শিক্ষক হওয়া প্রতিদিনের মত সকালে নিজ কর্মস্থলে চলে যায়। এ সময় বাসায় তাঁদের দশম শ্রেণি পড়ুয়া ছেলে মো. কায়সার(১৬) বাসায় ছিলেন। ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির জানান, তারা স্কুল থেকে বিকেল ৪ টার দিকে এসে বাসায় তালাবদ্ধ দেখতে পান। তালা খোলে ভিতর এসে বাসার আসবাবপত্র তছনছ দেখতে পান এছাড়াও কায়সারকে ঘরের ভিতরে সোফায় হাত-পা বেঁধে রাখা অজ্ঞান অবস্থায় দেখতে পান। পাশে ঘুমের ওষুধের খালি পাতা দেখতে পান। পরে ছেলে কায়সারকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে নিয়ে যান। কায়সার শুধু বলতে পারছেন সকালে বোরকা পড়া এক মহিলা ভিক্ষা চান। পরে কায়সার ১০ টাকা ভিক্ষাও দেন। বোরকা পড়া মহিলা ১০ টাকা পেয়ে বলেন, সাথে আরেক জন আছে। বোরকা পড়া ছদ্মবেশি মহিলা এ কথা বলেই দরজা খোলার সাথে সাথেই অজ্ঞান করার জন্য চেতনা নাশক স্পে করে দু’ জনই ঘরের ভিতরে ঢুকে পড়েন। পরের ঘটনা আর বলতে পারছেন না।
ভুক্তভোগী শিক্ষক আব্দুল কাদির জানান, তাঁর বাসায় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ছিল। এগুলো নিয়ে গেছে। কায়সার জানায়, ছেলের চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় এখনই বলা যাচ্ছে না। ইউএনও কাজী নাহিদ ইভা ও হোসেনপুর থানার পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
হোসেনপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এ বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।