
গাজীপুর, শ্রীপুরে ঘর লেপার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহকর্মী চান বানুর মৃ-ত্যু।
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর।
গাজীপুরের শ্রীপুর উপজেলার নিজমাওনা বাজারে মাটির ঘর লেপার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চান বানু নামের এক গৃহকর্মীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিজমাওনা বাজারের বাসিন্দা গৃহকর্মী চান বানু মাটির ঘর লেপার কাজ করছিলেন।
ঘর লেপার একপর্যায়ে অসাবধানতাবশত ঘরের কোণে থাকা ফ্রিজের নিচে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
ঘর লেপার মতো নিত্যদিনের গৃহস্থালি কাজ করতে গিয়ে এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারসহ পুরো নিজমাওনা বাজার এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।