1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শিক্ষিকাকে ধ র্ষ ণে র অভিযোগ, প্রধান শিক্ষকের বি রু দ্ধে - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ ধামরাইয়ে রামিসা হ ত্যা র ফাঁ সি দ্রুত কার্যকর করার লক্ষ্যে মানববন্ধন কালিয়াকৈরে তালা কেটে মা-মনি পান বিতানে ভয়াবহ চুরি,৭ লক্ষ টাকার সিগারেট ও নগদ অর্থ উধাও কালিয়াকৈর উপজেলায় এক নারীর পোশাক শ্রমিকের রহস্য জনক মৃ ত্যু। শরীয়তপুরে মুন্সীগঞ্জের বজ্রগর্জন—গোপালগঞ্জকে ৬৬ রানে হারিয়ে ২য় কোয়ার্টার ফাইনালে পিপিআইএআরএমএসসি। ঢাকার ধামরাই উপজেলা অসহায় নুরুন্নাহার বাবা “” মোঃ নান্নু বেপারী পাইছাইল গ্রামের হতদরিদ্র পরিবার।

ভিডিও সংবাদ 👇👇

শিক্ষিকাকে ধ র্ষ ণে র অভিযোগ, প্রধান শিক্ষকের বি রু দ্ধে

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে

(আব্দুর রহমান : স্টাফ রিপোর্টার কুষ্টিয়া)

কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়ীয়া এলাকায় অবস্থিত আল উসওয়াতুল হাসানা শারমিন সুলতানা মাদ্রাসা ও এতিমখানার প্রধান শিক্ষক মাওলানা শাহ সায়েম বিল্লাহর বিরুদ্ধে এক শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নাজমার (ছদ্মনাম) ভাষ্য অনুযায়ী, গত শনিবার (৬ জুন ২০২৬) মাদ্রাসা চলাকালীন সময়ে শিক্ষিকা নুর বানু অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসকের কাছে নেওয়া হলে তিনি গর্ভবতী বলে জানা যায়। এরপর তিনি অভিযোগ করেন যে, প্রধান শিক্ষক তাকে বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে জড়িয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর প্রধান শিক্ষক মাওলানা সায়েম বিল্লাহর প্রথম স্ত্রী নিজ গ্রামের বাড়ি নীলফামারীর উদ্দেশ্যে চলে যান। একই সঙ্গে প্রধান শিক্ষককেও এলাকায় পাওয়া যাচ্ছে না বলে তারা জানান। তবে এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে মাদ্রাসা পরিচালনা কমিটির এক সাবেক সদস্য অভিযোগ করেন, প্রধান শিক্ষক নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনা করতেন না এবং প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাবও দিতেন না। তার দাবি, মাদ্রাসার প্রায় ৭ লাখ টাকার হিসাব নিয়ে প্রশ্ন রয়েছে। এছাড়া অতীতেও তার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও নারীসংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরও অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য জামায়াত নেতা আলমগীর হোসেন কাজী বড় অঙ্কের অর্থের বিনিময়ে ঘটনাটি নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন এবং এ বিষয়ে কথা না বলার জন্য এলাকাবাসীর ওপর বিভিন্ন ধরনের চাপ ও হুমকি দেওয়া হচ্ছে।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট