1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ফেনীতে বড় পরিবর্তন: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন প্রত্যুষ কুমার মজুমদার! শোক সংবাদ গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে ​ধামরাইয়ে বৃদ্ধকে অবরুদ্ধ করে দেশীয় অস্ত্রে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ বগুড়ায় মানবাধিকার কর্মীদের সম্মাননা, বিতরণ করা হলো আইডি কার্ড ও টি-শার্ট গাজীপুরের কালিয়াকৈর ০৭ নং ঢালজোড়া ইউনিয়ন বাংগুড়ি গ্রামের সাবেক শিক্ষা অফিসার ইন্তেকাল করেছে। গ্রাম আদালতকে জনমুখী করতে লৌহজংয়ে কর্মশালা সচেতনতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের আহ্বান ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত ফুলগাজীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত,জনসেবার মানোন্নয়ন ও নাগরিক সমস্যার সমাধানে প্রশাসনের উদ্যোগ ধামরাইয়ে রামিসা হ ত্যা র ফাঁ সি দ্রুত কার্যকর করার লক্ষ্যে মানববন্ধন

ভিডিও সংবাদ 👇👇

প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

প্রয়াত ধামাইল শিল্পী সৃষ্টি চৌধুরীর পুণ্যস্মরণে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ ও পদাবলী কীর্তন অনুষ্ঠিত

দিলীপ কুমার দাশ, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

প্রয়াত ধামাইল শিল্পী, ভক্তপ্রাণ সনাতনী কন্যা সৃষ্টি চৌধুরীর বিদেহী আত্মার সদ্গতি ও চিরশান্তি কামনায় মানব কল্যাণ ফাউন্ডেশন, সুনামগঞ্জ-সিলেটের উদ্যোগে এক ভাবগম্ভীর ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১০ জুন (রোজ বুধবার)
অনুষ্ঠানে বৈষ্ণব সেবা, শ্রীমদ্ভাগবত পাঠ এবং পদাবলী কীর্তনের মধ্য দিয়ে তাঁর পবিত্র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত পাঠ করেন ভাগবতভূষণ রত্নরেখা মঞ্জরী (মৌলভীবাজার) এবং হৃদয়স্পর্শী পদাবলী কীর্তন পরিবেশন করেন কীর্তনশিল্পী দ্বীপ চন্দ শিববাড়ী (সিলেট)। তাঁদের সুমধুর পরিবেশনায় উপস্থিত ভক্তবৃন্দ এক আধ্যাত্মিক আবহে নিমজ্জিত হন এবং প্রয়াত সৃষ্টির আত্মার শান্তি কামনায় প্রার্থনায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সদস্যবৃন্দ সঞ্জয় তালুকদার, জন দাস, শ্রীধাম দাস, বিভাস দেবনাথ, রাহুল তালুকদার ও রত্না বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক নিপা সূত্রধর, সহ-সাংস্কৃতিক সম্পাদক বাউলা কানু, নির্বাহী সদস্য উমা দাস, পলি তালুকদারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রয়াত সৃষ্টি চৌধুরীর স্বামী চন্দন তালুকদার ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ। তাঁরা বলেন, এমন একটি মহতী আয়োজন তাঁদের শোকাহত পরিবারকে সান্ত্বনা দিয়েছে এবং সৃষ্টির স্মৃতিকে আরও উজ্জ্বল করেছে।
মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সঞ্জয় কুমার রায় তাঁর বক্তব্যে বলেন,
“সংগঠন প্রতিষ্ঠার পর এটিই আমাদের প্রথম মানবিক ও ধর্মীয় কার্যক্রম। শ্রীশ্রী হরির কৃপায় আমরা ভবিষ্যতেও সমাজের কল্যাণ, মানবসেবা এবং ধর্মীয়-সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিবেদিত থেকে সকলের পাশে থাকার চেষ্টা করব। সকলের আশীর্বাদ ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি।”
এ সময় সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ দেবদাস চৌধুরী, সৈলেন দেবনাথ, অঞ্জন রায়, সুজন কান্তি পাল, দুলাল পাল, মৃদুল পাল, রানা দত্ত ও লোকেশ তালুকদার-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
এছাড়াও মানব কল্যাণ ফাউন্ডেশনের কার্যকরী সদস্য অপু তালুকদার, বাউলা শিমুল পাল, পূজা দাস, বন্যা পারমিতা দাস, বাপ্পী রায়, সুদিন, আকাশ আচার্য ও রবিনসহ সংগঠনের সকল সদস্য অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা প্রয়াত সৃষ্টি চৌধুরীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, মানবসেবা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে মানব কল্যাণ ফাউন্ডেশন ভবিষ্যতেও তার কার্যক্রম অব্যাহত রাখবে।
পরিশেষে সকলের কণ্ঠে ধ্বনিত হয়—
“হরি বল, হরি বল।”
জয় হোক মানবতার, জয় হোক মানব কল্যাণ ফাউন্ডেশনের।
প্রয়াত সৃষ্টি চৌধুরীর আত্মার চিরশান্তি কামনা করি।
ওঁ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট