
কালিয়াকৈরে তালা কেটে মা-মনি পান বিতানে ভয়াবহ চুরি,৭ লক্ষ টাকার সিগারেট ও নগদ অর্থ উধাও
মোঃ নাজমুল আলম, কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি (গাজীপুর)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জামালপুর চার রাস্তা বাজারে গত বুধবার দিবাগত শেষ রাতে অর্থাৎ ভোর আনুমানিক ৫টার দিকে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। বাজারের ‘মা-মনি পান বিতান’ নামের একটি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে সংঘবদ্ধ চোর চক্র। দোকানটি থেকে প্রায় ৭ লক্ষ টাকার বিভিন্ন নামী ব্র্যান্ডের সিগারেট এবং নগদ অর্থসহ আরও ১ লক্ষ টাকার অন্যান্য মালামাল চুরি করে নিয়ে গেছে তারা। এতে ব্যবসায়ীর সর্বমোট প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার রাতেও দোকানদার দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। এরপর রাতের অন্ধকার পেরিয়ে ভোর আনুমানিক ৫টার দিকে চোর চক্র দোকানের সাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে। চোরেরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে দোকানের ভেতরে থাকা বিপুল পরিমাণ দামী সিগারেট ও ক্যাশে থাকা নগদ অর্থসহ মূল্যবান জিনিসপত্র লুট করে দ্রুত চম্পট দেয়।
আশ্চর্যের বিষয় হলো, বাজারে সার্বক্ষণিক সিকিউরিটি গার্ড নিরাপত্তা প্রহরী নিয়োজিত থাকা সত্ত্বেও ভোরের আলো ফোটার আগে কীভাবে চোরেরা এতো বড় চুরির ঘটনা ঘটিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেল, তা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি সবার নজরে আসে।ঘটনাস্থলে চোর আলামত হিসেবে রেখে যান তার মাথায় থাকা ক্যাপ এবং জুতা।
খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির এস আই আঃ মজিদ এর একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ ইতিমধ্যে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন এবং চোরদের শনাক্ত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যবসায়ী ও স্থানীয় দোকানদারদ