
ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।তারিখ – ১৩-৬-২০৬ইং।
কাজীরবাগ ইকোপার্কে জেলা প্রশাসকের নেতৃত্বে চারা বিতরণ ও পরিবেশ সচেতনতা কার্যক্রম
ফেনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির ধারাবাহিকতায় জেলা পর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ কাজীরবাগ ইকোপার্কে আয়োজিত এ অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মনিরা হক। তিনি শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ করেন এবং পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের অপরিহার্যতা তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। বেশি করে গাছ লাগানোর পাশাপাশি সঠিক স্থানে উপযুক্ত প্রজাতির গাছ নির্বাচন এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে টেকসই সবুজ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এই কর্মসূচির অংশ হিসেবে ফেনী জেলার প্রতিটি উপজেলাতেও একযোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। স্থানীয় প্রশাসন, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন সামাজিক সংগঠন এতে অংশগ্রহণ করছে।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং সবাইকে ব্যক্তিগতভাবে অন্তত একটি করে গাছ রোপণ ও তার যত্ন নেওয়ার আহ্বান জানানো হয়।