1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মানুষের কল্যাণে বাবার পথেই এগোতে চান সম্ভাব্য মেয়র প্রার্থী মোফাজ্জল হোসেন বশির। ধামরাই উপজেলা পর্যায়ে “স্টার্টআপ,সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম ” অনুষ্ঠিত। নবাবপুরে সবুজ বিপ্লবের সূচনা, গাছ লাগিয়ে কর্মসূচির উদ্বোধন করলেন চেয়ারম্যান জহিরুল আলম উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গাজীপুরের, শ্রীপুর, রাজেন্দ্রপুর হাইওয়ের সড়কের পাশে রোড দু র্ঘ ট না মৃ ত্যু হয়েছে। ফেনীতে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলা পর্যায়ে বৃক্ষরোপণের আনুষ্ঠানিক উদ্বোধন সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নকলায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁ সাপাহারের আমের বাজারে স্বস্তি ফিরেছে, তবে বেড়েছে যানজট। চকরিয়ায় জনসভা ঘিরে উৎসবের আমেজ, প্রধান অতিথি তারেক রহমানকে বরণে ব্যাপক প্রস্তুতি

ভিডিও সংবাদ 👇👇

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান

আরমান হোসেন ফয়সাল
লোহাগাড়ার প্রতিনিধি
চট্টগ্রাম জেলা

দুলা জারা সাফারি পার্ক পরিদর্শন করলেন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিনী ডা: জুবাইদা রহমান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

সেখানে পৌঁছে সাফারি পার্কের মূল ফটকের সামনে একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সাফারি পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। একইসঙ্গে স্মারক বইয়ে স্বাক্ষর করেন ডা. জুবাইদা রহমানও।

এর আগে ডুলাহাজারা সাফারি পার্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এদিকে, কক্সবাজার বিমানবন্দর থেকে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচির স্থলে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশের আসনে বসান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে।

এছাড়া গাড়িতে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সালাহউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ।

এরপর সেখান থেকে আবারও নিজে গাড়ি চালিয়ে ডুলাহাজারা সাফারি পার্কে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় পুরো রাস্তাজুড়ে হাজার হাজার স্থানীয় সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ফুল ছিটিয়ে ও হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

শনিবার, জুন ১৩, ২০২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট