1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এমপি মাজহারুল ইসলাম। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
সাপাহারে আম বিপণন ও বাজারজাতকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে চারা রোপণ জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বাসাইলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বৃষ্টিস্নাত সকালে পর্যটন নগরী কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকেই নিজ হাতে গাড়ির স্টিয়ারিং ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রাম লোহাগাড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন। টাঙ্গাইল সদরে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযান, ৩ জনকে কারাদণ্ড শ্রীপুর মডেল থানা মা দ ক দ্রব্য উ দ্ধা র অভিযান পরিচালনা করে একজন আ সা মী ধরেন পুলিশ।

ভিডিও সংবাদ 👇👇

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এমপি মাজহারুল ইসলাম।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

হোসেনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন এমপি মাজহারুল ইসলাম।

তপন চন্দ্র সরকার, স্টাফ রিপোর্টার, হোসেনপুর কিশোরগঞ্জ,

হোসেনপুর কিশোরগঞ্জ থেকে
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সবুজ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কিশোরগঞ্জের হোসেনপুরে দেশব্যাপী “পাঁচ বছরে ২৫ কোটি” বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । এ উপলক্ষে শনিবার (১৩ জুন) বিকেলে উপজেলার ইক্ষু সেন্টার চত্বরে আয়োজিত এক কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন,কিশোরগঞ্জ ০১ (সদর -হোসেনপুর) আসনের সংসদ সদস্য মোঃ মাজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী নাহিদ ইভা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোজাহিদুল কবির,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, উপজেলা যুব কর্মকর্তা মোঃ তফাজ্জল হোসেন, হোসেনপুর থানার অফিসার ইনর্চাজ(ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম মবিন, যুগ্ম আহবায়ক এড: মন্জুরুল ইসলাম জুয়েল, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল্লাহ কায়সার, হোসেনপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম কাঞ্চন, সাবেক পৌর মেয়র মুহাম্মাদ মাহবুবুর রহমান, মোঃ আবুল হাসিম সবুজ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আহমেদ, যুগ্ন আহবায়ক সাদ্দাম হোসেন চাঁন মিয়া,মোস্তাফিজুর রহমান টুটুল, রিপন মাস্টার, যুবদলের আহবায়ক সাফায়েত হোসেন সম্রাট প্রমুখ।
সংসদ সদস্য মাজাহারুল ইসলাম পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী জন্য গাছ লাগানোর কোনো বিকল্প নেই। সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের এই লক্ষ্যমাত্রা আমাদের পরিবেশকে বাঁচানোর একটি সামাজিক আন্দোলন। সকলকে এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি । এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি,প্রিন্ট মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট