
শ্রীপুরে যুবকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীকে ঘিরে পরিবারের অভিযোগ।
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় কাউন্সিলর পদপ্রার্থী মোবারক হোসেন সেমলের বাসা থেকে পাবেল (আনুমানিক ২৫) নামে এক ভাড়াটিয়ার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত পাবেলের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলা বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন, পারিবারিক কলহের জেরে পাবেলকে হত্যা করা হয়েছে। তাদের অভিযোগ, ঘটনার পর থেকেই পাবেলের স্ত্রী পলাতক রয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন করা হবে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।