
সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন
নাম: মোঃ খাইরুল ইসলাম শ্রীপুর উপজেলার প্রতিনিধি গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে বরমী ইউনিয়নের সাতখামাইর এলাকার দুর্লভপুর গ্রাম থেকে সৌদিতে গিয়ে প্রতারণার শিকার হওয়া বেশ কয়েকজন প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, দালাল চক্রের মাধ্যমে সৌদি আরব গিয়ে তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। অনেকে বাধ্য হয়ে দেশে ফিরেছেন, আবার অনেকেই বিদেশে অত্যন্ত কষ্টকর জীবন যাপন করছেন।
ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, জমি-জমা বিক্রি করে দেওয়া টাকা ফেরত চাইতে গেলে উল্টো হুমকি-ধমকির শিকার হতে হচ্ছে বলে ভুক্তভোগীরা জানান।” এ বিষয়ে প্রশাসনের কাছে জরুরি হস্তক্ষেপ এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসীরা।