1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস আজ ধামরাই সরকারি কলেজে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন অনুস্ঠান অনুষ্ঠিত হয় বানিয়াচংয়ে জমিয়ত নেতার পিতার মৃ ত্যু, এমপি ডা. জীবনসহ বিভিন্ন মহলের শোক মাদারীপুরের কালকিনিতে গাঁজাসহ মা দ ক ব্যবসায়ী আ ট ক এলাকাভিত্তিক ফুটবল খেলাকে স্বাগত জানালেন সাংবাদিক মোঃ ইমরান হক কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হা ম লা: ক্যামেরা, মোবাইলসহ নগদ অর্থ ছি ন তা ই​। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া মহানগর কমিটির সভাপতি পরিমল প্রসাদ রাজ, সম্পাদক সুজিত জয় সওয়াল। ঢাকার ধামরাই সরকারি কলেজে দুটি দ্বিতল বাসের শুভ উদ্ভোদন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। ঘাটাইলে নেশার ও জুয়ার টাকা জোগাতে শ্বশুরবাড়িতে চু রি করতে গিয়ে আ ট ক জামাই

ভিডিও সংবাদ 👇👇

বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে

বাসাইলে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নে অবৈধ জালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সন্ধ্যায় উপজেলার উত্তর হাবলার সুন্দরী খালে এই অভিযান চালিয়ে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস করা হয়।

​অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরী খালে মৎস্য সম্পদ রক্ষায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৫০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ১০০০ মিটার। জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২.৫ লক্ষ টাকা। পরে উপস্থিত সকলের সামনে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

​অভিযান পরিচালনা করেন বাসাইল উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাসাইল থানার সাব-ইন্সপেক্টর মো. সাইদসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, হাবলা ইউনিয়ন পরিষদ প্রতিনিধি, গ্রাম পুলিশ এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মচারীবৃন্দ।

উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, “দেশীয় মাছের বংশবিস্তার নিশ্চিত করতে এবং মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধ করতেই আমরা এই অভিযান পরিচালনা করেছি। মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট