
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা
সৈয়দ আল রাজী জোহা,জেলা প্রতিনিধিঃ পিরোজপুর।
পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য মো. নাছির উদ্দীনকে সভাপতি এবং মো. নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অমিত হাওলাদার ও মো. জাহিদুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মনিরুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ, কোষাধ্যক্ষ সৈয়দ আল রাজী জোহা এবং দপ্তর সম্পাদক জিয়াউল হক।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. হাবিবুর রহমান, দেবাশীষ মণ্ডল, নাসরুল্লাহ আল কাফি, শফিউল মিল্লাত এবং মো. নাজমুল হোসেন।
মোট ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির পাশাপাশি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সদস্য হিসেবে আরও ১৫ জন পেশাদার সাংবাদিকের নাম ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি মো. নাছির উদ্দীন ও সাধারণ সম্পাদক মো. নাঈম হোসেন তালুকদার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, অধিকার সংরক্ষণ, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সংগঠনের সার্বিক উন্নয়ন ও সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা পালনের আশাবাদও ব্যক্ত করেন।