
সুন্দরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
১৫/০৬/২৬
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি।
সভায় বক্তব্য রাখেন-সহকারী কমিশনার নাহিয়ান মুনসীফ, সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহিন মোহাম্মদ আমানুল্লাহ, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ডা. খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমীর মোঃ শহিদুল ইসলাম মনজু, সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মোঃ জহুরুলইসলাম, কাপাসিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মন্জু মিয়া, বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, নারী ও শিশু সুরক্ষা এবং মাদকবিরোধী কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।