1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মা দ ক সেবীর ৩ মাসের কারাদণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বিভিন্ন স্থানে মা দ ক বিরোধী অভিযানে অব্যাহত আছে । হোসেনপুরে সৌরবাতির যন্ত্রাংশ চুরি, নিরাপত্তা নিয়ে শঙ্কা রৌমারীতে ইয়াবাসহ মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র বিয়ের আশ্বাসে প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিয়ে না করায় মা ম লা লৌহজংয়ে যুবক গ্রে প্তা র রাজশাহীর আমের বাজার পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাসযোগ্য, আধুনিক ও দুর্নীতিমুক্ত রাজশাহী গড়তে কাজ করবে আরডিএ: চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট মাদকমুক্ত ধলাপাড়া ইউনিয়ন গড়তে এলাকাবাসী সামাজিক প্রতিরোধের ডাক ডিবি (উত্তর), ঢাকা জেলা বিশেষ অভিযানে ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ০৩ (তিন) জন ছি ন তা ইকারী/ডা কা ত দলের সদস্য গ্রে ফ তা র। যশোরের শার্শায় গৃহবধূকে গ ণ ন ধ র্ষ ণ: মা ম লা দায়েরের ২ ঘণ্টার মধ্যে ৩ ধ র্ষ ক গ্রে ফ তা র। শ্রীপুরে সংরক্ষিত বন থেকে গাছ কাটার সময় হাতেনাতে আটক ২ বনচোরকে

ভিডিও সংবাদ 👇👇

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মা দ ক সেবীর ৩ মাসের কারাদণ্ড

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড

মোঃ আমজাদ হোসেন
উপজেলা প্রতিনিধি চিরিরবন্দর দিনাজপুর।

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ইয়াবা সেবনরত অবস্থায় এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে চিরিরবন্দর থানাধীন ১নং নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মোঃ আইয়ুব আলীর নেতৃত্বে চিরিরবন্দর থানার একটি অভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় মোঃ খাদেমুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির বাড়ি চিরিরবন্দর উপজেলার বিশ্বনাথপুর সাহাপাড়া এলাকায়।

তিনি মৃত রফিকুল ইসলামের ছেলে।
ঘটনার বিষয়ে চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা ফাতেহা তুজ জোহরাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

পরে অভিযুক্ত মোঃ খাদেমুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানের সময় অভিযুক্তের কাছ থেকে আনুমানিক ২০ গ্রাম গাঁজা, একটি গ্যাস লাইট এবং গাঁজা সেবনের ব্যবহৃত একটি কলকী উদ্ধার করা হয়।

এ সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুন-নবী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি বলেন, “চিরিরবন্দর থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট