1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি রেলওয়ে স্টেশনে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে দুটি আন্তঃনগর ট্রেন

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, ইফতেখারুল ইসলাম 
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি, ইফতেখারুল ইসলাম 

একই লাইনে দুটি ট্রেন সামনাসামনি চলে এলে গতি কম থাকা এবং এক ট্রেনচালকের সতর্কতার কারণে কয়েক হাজার যাত্রী অঘটন থেকে রক্ষা পান।এ ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।ঘটনাটি ঘটে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলি স্টেশনের অদূরে। লাইনে মুখোমুখি অবস্থানে চলে এলেও কম গতির কারণে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।ট্রেন দুটি হলো- ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস এবং চিলাহাটি থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস।পাকশী বিভাগীয় রেলওয়ে ট্রেন কন্ট্রোল অফিস সূত্র জানায়, এটি একই লাইনে মুখোমুখি সংঘর্ষের মতো পরিস্থিতি দেখা গেলেও প্রকৃতপক্ষে তেমনটি ছিল না। দুটি ট্রেনই থ্রু পাস ছিল না। দুপুর ১১টা ২০ মিনিটে চিলাহাটি এক্সপ্রেস মুলাডুলি স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে এগোচ্ছিল। নীলসাগর এক্সপ্রেসের লুপ লাইনে এসে স্টপেজ নেওয়ার কথা ছিল। তবে নীলসাগর এক্সপ্রেস নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসায় আগে চিলাহাটি এক্সপ্রেস মূল লাইনে ঢুকে যায়। পরে নিয়ম অনুযায়ী নীলসাগর এক্সপ্রেসকে লুপ লাইনে নেওয়া হয়। তাই এটি কোনো দুর্ঘটনার ঘটনা নয় বলে জানান তারা।পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন বলেন, মুলাডুলিতে নীলসাগর এক্সপ্রেসের স্টপেজ থাকায় সেটিকে প্ল্যাটফর্ম লাইনে নেওয়ার কথা ছিল এবং দুই ট্রেনের ক্রসিং হওয়ার কথা ছিল। সে অনুযায়ী চিলাহাটি এক্সপ্রেস মূল লাইনে দাঁড়ায়নি, একটু এগিয়ে যায়।পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও প্রকৃত পরিস্থিতি ছিল এমন যে একটি ট্রেন লুপ লাইনে ঢুকবে, অন্যটি অতিক্রম করবে। কিন্তু নীলসাগর এক্সপ্রেস লুপ লাইনে ঢুকতে সামান্য দেরি হওয়ায় দুর্ঘটনার মতো মনে হলেও বাস্তবে তা ছিল না। তারপরও ট্রেনচালক সিগন্যাল অমান্য করেছিলেন কি না, তদন্ত কমিটি তা খতিয়ে দেখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট