1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাগমারায় কৃষিজমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, পাঁচজনের কারাদণ্ড - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ বাবুগঞ্জে উৎসবমুখর পরিবেশে বাবুগঞ্জে লোকনাথ ব্রহ্মচারীর ১৪৩৩ তম তিরোধান দিবস পালিত। নিখোঁজের চার দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার কালিয়াকৈরে মসজিদে এসে বারবার লাঠি হারাচ্ছেন প্রতিবন্ধী নাসিরুদ্দিন, অল্পের জন্য রক্ষা লোহাগাড়ার ফুটবলের জন্য অনুপ্রেরণার এক স্মরণীয় মুহূর্ত

ভিডিও সংবাদ 👇👇

বাগমারায় কৃষিজমির টপসয়েল কাটা রোধে মোবাইল কোর্ট, পাঁচজনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার রাজশাহী ,
  • প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার রাজশাহী ,

রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সাইপাড়া গ্রামে নাককাটি বিল এলাকায় কৃষিজমির অমূল্য টপসয়েল অবৈধভাবে কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

বাগমারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞার নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে কৃষিজমির উর্বর মাটি কেটে বিক্রি ও পরিবহনের অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।আটক ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, তারিকুল ইসলাম, শিপন, আলামীন হোসেন ও আরিফুল ইসলাম।

মোবাইল কোর্টে প্রমাণিত হওয়ায় অভিযুক্তদের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। পরবর্তীতে একই আইনের ১৫(১) ধারায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে প্রশাসনকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। কিছু অসাধু ব্যক্তি অবৈধ মাটি কাটার কার্যক্রম আড়াল করার চেষ্টা করেন এবং স্থানীয়ভাবে চাপ সৃষ্টির উদ্যোগ নেন। তবে প্রশাসনের কঠোর অবস্থান এবং বাগমারা থানা পুলিশের সহযোগিতায় সফলভাবে অভিযান সম্পন্ন করা হয়।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাগমারা থানা পুলিশ। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা বলেন, কৃষিজমির টপসয়েল নষ্ট হলে ফসল উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। প্রশাসনের এ কার্যকর উদ্যোগে স্থানীয় কৃষক ও সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট