1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মহম্মদপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

মহম্মদপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা  প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম মহম্মদপুর উপজেলা  প্রতিনিধি

যথাযোগ্য মর্যাদায় মাগুরার মহম্মদপুরে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপি নানা  আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত ভবনে আলোকসজ্জা ও শহীদ মিনার প্রাঙ্গনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান বিজয় দিবস এর শুভ সূচনা হয়।
এ সময় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মহম্মদপুর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ সংগঠন, জামায়েত ইসলাম  এবং প্রেসক্লাব, রিপোর্টর্স ইউনিটিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধা নিবেদন করেন।সকাল ৯ ঘটিকায় উপজেলা মিনি স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও শরীর চর্চাসহ দিনব্যাপী বিজয়মেলা অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহি অফিসার, অফিসার ইনচার্জ, রাজনৈতিক নেতৃবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।পরে বেলা ১১টার সময় উপজেলা পরিষদ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা  দেয়া হয়। এ উপলক্ষে উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার শাহনুর জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: আব্দুর রবের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, ওসি তদন্ত আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি আজিজুর রহমান টুটুল, সাপ্তাহিক একুশে নিউজের সম্পাদক ও প্রকাশক মো. হাসানুজ্জামান সুমন,মহম্মদপুর রিপোর্টর্স ইউনিটির  সভাপতি এস ল
এম আজগার আলী এবং শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান (মহম্মদ) এঁর ছেলে, দীঘা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানসহ সকল বীর মুক্তিযোদ্ধা।দুপুর সাড়ে ১২টায় নারীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং উপজেলা মডেল মসজিদসহ সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপাসনালয় শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট