1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহ কালীন সময় জামায়াত নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হয় - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহ কালীন সময় জামায়াত নেতাদের হাতে সাংবাদিক লাঞ্ছিত হয়

মো: শাকিল হোসেন
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

মো: শাকিল হোসেন

পটুয়াখালীর বাউফলে বিজয় দিবসে সংবাদ সংগ্রহকালে সাংবা‌দিকের উপর হামলা ও লাঞ্ছিত করেন এক জামায়াত নেতা।

আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ গেটের সামনে ওই হামলার ঘটনা ঘটে।

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাউফল উপজেলা প্রশাসন উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেন। এসময়ে উপজেলা পরিষদ গেটে দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারি চালিত অটোরিকশায় বস্তা ভর্তি প্লাস্টিকের পাইপ দেখতে পেয়ে সাংবাদিকদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে সাংবাদিকেরা ঘটনাস্থলে এসে ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশের নেতৃত্বে শতাধিক নেতা কর্মী ছুটে এসে সাংবাদিকদের ওপর চড়াও হয়। এসময়ে বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য দৈনিক আজকের বাংলা’র প্রতিনিধি আবু রায়হানকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে জামায়াত নেতা পলাশ।

এঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে বাউফলে কর্মরত সংবাদকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. সিদ্দিকুর রহমান, বাউফল সাংবাদিক ক্লাবের সভাপতি এম জাফরান হারুন, সাংবাদিক শিবলী সাদেক, সাংবাদিক ওলিউল রিপন, সাংবাদিক গোলাম মোস্তফা ও সাংবাদিক রুবেল হোসেন প্রমুখ।

বাউফলে সাংবাদিকদের নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে বিক্ষোভ সমাবেশে বক্তারা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। এসময়ে বক্তারা দ্রুত সময়ের ভেতর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।

আহত সংবাদকর্মী আবু রায়হান জানান, উপজেলা গেইটে পৌঁছে আমরা ভিডিও ধারণ করতে গেলে জামায়াত নেতা পলাশ আমাদের বাঁধা দেন। বাঁধা উপেক্ষা করে ভিডিও করতে গেলে তিনি আমাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন এবং আমার মোবাইল ফোন কেঁড়ে নেওয়ার চেষ্টা করেন।

এবিষয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক খালিদুর রহমান বলেন, ওই ব্যক্তি (আবু রায়হান) সাংবাদিক হিসেবে কোনো পরিচয়পত্র দেখায়নি বরং পতাকা ঝোলানোর আমাদের ব্যবহৃত হ্যান্ড স্ট্যান্ডকে অস্ত্র দাবি করে ভিডিও ধারণ করতে থাকেন এবং পরে সেগুলা লুটপাট করেন। এ নিয়ে কিছু উত্তেজিত কর্মীর সাথে তার বাকবিতন্ডা হয়।

এ বিষয়ে বাউফল থানায় গিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সিদ্দিকুর রহমান সাহেবের সাথে কথা বলে যানতে পারা য়ায় দৈনিক আজকের বাংলার প্রতিনিধি রায়হান নিজে উপস্থিত হয়ে থানায় লিখিত অভিযোগ করে। লিখিত অভিযোগ পাওয়ার পরে আপনার কী পদক্ষেপ নিলেন যানতে চাওয়ায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের যানায় তদন্ত চলিতেছে।তদন্ত পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে যানায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট