1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)

শ্যামনগর কাশিমাড়ীতে মাল্টি স্টেকহোল্ডার’স প্ল্যাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২১ ডিসেম্বর উক্ত সভা অনুষ্ঠিত হয়। কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসক এস. এম. দেলোয়ার হোসেন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন। এই সভার মাধ্যমে কাশিমাড়ী ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন,জনসেবার মান বৃদ্ধি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গঠনমূলক আলোচনা ও গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি মা ও শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ, শিশুদের জন্য পুষ্টিকর খাদ্য সরবরাহ এবং অপুষ্টি প্রতিরোধে করণীয় বিষয়গুলো নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক বলেন,গ্রাম থেকে শহর সবখানেই শিক্ষা বিস্তার, ডিজিটাল সেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অবকাঠামো উন্নয়নের ছোঁয়া লেগেছে। এই অগ্রযাত্রায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্রিয় ভূমিকা দেশকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা বিশ্বাস করি, জনগণ ও জনপ্রতিনিধিদের সম্মিলিত প্রচেষ্টায় কাশিমাড়ী ইউনিয়ন একটি আদর্শ, শান্তিপূর্ণ ও উন্নত ইউনিয়নে পরিণত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট