1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
অপহরণের ২৫ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী  - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

অপহরণের ২৫ দিন পরও উদ্ধার হয়নি স্কুলছাত্রী 

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

বেলাল হোসেন ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার আখানগড়ে অপহরণের ২৫ দিন পরও উদ্ধার হয়নি এক স্কুলছাত্রী। ভুক্তভোগী আখানগর দলুয়া পাড়া এলাকার ও আখানগরল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।এদিকে অপহরণের এতদিন পরও মেয়ের কোনো খোঁজ না পেয়ে শোকে স্তব্ধ পরিবার। নিরুপায় হয়ে ওই মেয়ের ভাই বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন।ভুক্তভোগীর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, পূর্ব শত্রুতার জেরে তার মেয়েকে অপহরণ করা হয়েছে। ২৫ দিন আগে স্কুল থেকে ফেরার পথে ফ্রামগেট রেল করসিং পাশ থেকে মেয়েকে মাইক্রোবাসে তুলে অপহরণ করে একই গ্রামের ক্ষিরেশ চন্দ্র রায়ের ছেলে জ্যোতিষ চন্দ্র রায়। এ সময় মেয়ে চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে আসে। কিন্তু তার আগেই মাইক্রোবাসে করে মেয়েকে নিয়ে পালিয়ে যায় জ্যোতিষ চন্দ্র রায় ও তার লোকজন।তিনি আরও বলেন,মেয়ের খোঁজ না পাওয়া পর্যন্ত কোনোভাবেই শান্তি পাব না। এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান তিনি।এই বিষয়ে অপহরণকৃত স্কুল শিক্ষার্থীর ভাই কলিরাজ বলেন, ২৭ নভেম্বর আমার ছোট বোন স্কুল থেকে ফেরার পথে কে বা কাহারা অপহরণ করে নিয়ে যায়। অনেক খোজাখুজির পড়েও আমার বোনকে পাওয়া না যাওয়ায় রুহিয়া থানায় একটি নিখোঁজের জিডি করি।কিন্তু হঠাৎ আমার এক আত্মীয়র ফোনে অপহরণকারীরা মাইক্রোবাসে করে নেওয়ার একটি ছবি সেন্ড করে ফেসবুক মেসেঞ্জারে আর সেই ছবি দেখে অপহরণকারীদের চিনতে পারি এবং থানা অপহরণে একটি মামলা দায়ের করি। অপহরণ মামমার দুজন আসামি ধরলেও এখনো মুল আসামি কে ধরতে পারেনি পুলিশ সে সাথে আমার বোনকেও খুজে পাইনি পুলিশ।এই সময় ভাই কলিরাজ কান্নায় ভেঙ্গে পড়েন ও বলেন আমার আদরের ছোট বোনকে এখনো খুজে পাওয়া না যাওয়ায়, আমার বাবা মা মৃত্যুর শয্যায় জানি না আমার বোন এখন পযর্ন্ত বেঁচে আছে না মরে গেছে, আমি আমার বোনকে ফিরে পেতে চাই।এই সময় রুহিয়া থানা প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন, রুহিয়া প্রশাসন যেন তার বোনকে সুস্থ স্বাভাবিক ভাবে ফিরে পায় ও দোষীদের কঠিন শাস্তি দাবি জানান তিনি।এদিকে জত্যিস চন্দ্র রায় ও তার পরিবারের কাউকে এলাকায় পাওয়া যায়নি। বাড়িঘর তালাবদ্ধ অবস্থায় ছিল।এই বিষয়ে রুহিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) বদিউজ্জামান বলেন, অপহরণের মামলার ৩ ও ৪ নং আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।তিনি আরও বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টার কাজ চলমান। দ্রুত স্কুল শিক্ষার্থী ও অপহরণের মুল হোতা কে খুঝে বের করে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট