1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
গণতন্ত্র ও সাংস্কৃতিক অগ্রযাত্রা রক্ষার দাবিতে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

গণতন্ত্র ও সাংস্কৃতিক অগ্রযাত্রা রক্ষার দাবিতে ফরিদপুরে প্রতিবাদ সমাবেশ

এস এম আলমগীর হুসাইন  স্টাফ রিপোর্টার 
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

এস এম আলমগীর হুসাইন  স্টাফ রিপোর্টার 

ফরিদপুর জেলা শাখার উদ্যোগে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের এক প্রতিবাদ সমাবেশ আজ২৪ ডিসেম্বর  বিকেল চারটায় শহরের জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের পথে বাধা সৃষ্টি, নির্বাচন বানচালের চক্রান্ত, মবসন্ত্রাস এবং সংবাদপত্র ও সাংস্কৃতিক সংগঠনের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।সমাবেশে বক্তারা বলেন, সাংস্কৃতিক সংগঠনের ওপর হামলা কেবল একটি প্রতিষ্ঠানের ওপর নয়, এটি সরাসরি দেশ ও জাতির ওপর আঘাত। তারা অভিযোগ করেন, একটি অগ্রবাদী ও সাম্প্রদায়িক গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে এবং ভিন্নমত দমনে এসব হামলা চালাচ্ছে।বক্তারা আরও বলেন, নির্বাচন বানচালের এই গভীর ষড়যন্ত্র গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে এসব সাম্প্রদায়িক অপশক্তিকে রোধ করতে না পারলে দেশের গণতান্ত্রিক ধারা ক্ষতিগ্রস্ত হবে। তাই গণতন্ত্র রক্ষায় সকল প্রকার সাম্প্রদায়িক ও সহিংস কার্যক্রম নিষিদ্ধ করার জোর দাবি জানান তারা।
সমাবেশে নেতারা জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র ও সাংস্কৃতিক মুক্তচিন্তা রক্ষায় ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, দোষীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য।সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে আবারও গণতন্ত্র ও সাংস্কৃতিক স্বাধীনতা রক্ষার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট