1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মুন্সিগঞ্জ-২ এ বিএনপির প্রার্থী চূড়ান্ত: সালাম আজাদের মনোনয়ন ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গাজীপুরে ছাত্র পরিচয়ের আড়ালে ত্রাস সাংবাদিকদের হুমকিদাতা আনাসের নেপথ্যে আওয়ামী লীগ পন্থী জমির দালাল নাজমুল, থানায় জিডি শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫

ভিডিও সংবাদ 👇👇

মুন্সিগঞ্জ-২ এ বিএনপির প্রার্থী চূড়ান্ত: সালাম আজাদের মনোনয়ন ঘিরে সমর্থকদের উচ্ছ্বাস

এম এ রাজ্জাক (সুমন) স্টাফ রিপোর্টার:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

এম এ রাজ্জাক (সুমন) স্টাফ রিপোর্টার:

ঢাকা, ২৫ ডিসেম্বর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জের তিনটি আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত মুন্সিগঞ্জ-২ আসনে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।বুধবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত দলীয় প্যাডে এ মনোনয়নপত্র গ্রহণ করেন আব্দুস সালাম আজাদ। দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে পূর্বে ঘোষিত প্রার্থী মিজানুর রহমান সিনহা গুরুতর অসুস্থতার কারণে বর্তমানে দেশের বাইরে চিকিৎসাধীন থাকায় দলের হাইকমান্ড এ সিদ্ধান্ত নিয়েছে।একই দিন বিকেলে মুন্সিগঞ্জ-১ আসনে শেখ মো. আব্দুল্লাহ এবং মুন্সিগঞ্জ-৩ আসনে মো. কামরুজ্জামান রতন তাদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন। এতে করে মুন্সিগঞ্জ জেলার তিনটি আসনেই বিএনপির প্রার্থী চূড়ান্ত হলো।দলীয় সূত্রমতে, প্রার্থী মনোনয়ন চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেলায় বিএনপির নির্বাচনী প্রস্তুতি নতুন গতি লাভ করেছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীরা ইতোমধ্যে নিজ নিজ এলাকায় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ জোরদার করেছেন। প্রচারণার প্রাথমিক প্রস্তুতিও শুরু হয়ে গেছে।
বিএনপির স্থানীয় নেতারা জানান, দলের শক্ত সাংগঠনিক ভিত্তি এবং ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে মুন্সিগঞ্জের আসনগুলোতে ভালো ফল অর্জন সম্ভব। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে দলটি এ জেলায় উল্লেখযোগ্য সাফল্য লাভ করবে।উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি তীব্র হয়েছে। মুন্সিগঞ্জে বিএনপির এ মনোনয়ন প্রক্রিয়া দলীয় কর্মীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট