1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
আনন্দ হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে আখাউড়ায় রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপিত - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে স্কুলছাত্রীকে ধর্ষনের ভিযোগে গ্রে ফ তা র ১ রাজশাহীতে হোটেলের ক্ষতিপূরণ দাবি করায় ‘চাঁদাবাজ’ অপপ্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর দাবি চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত আ সা মী সহ গ্রে ফ তা র ৪ জন। কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন গ্রে ফ তা র। লৌহজংয়ে বিএনপি নেতা কোহিনুর শিকদারের স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতঃ ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক। লৌহজংয়ে কোহিনূর শিকদার স্মরণে বিএনপির আবেগঘন সভা চন্দনাইশে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। ব্রাক্ষণবাড়িয়া নবীনগরে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মর্মান্তিক মৃ ত্যু। হাম পরিস্থিতি পরিদর্শনে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান*

ভিডিও সংবাদ 👇👇

আনন্দ হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে আখাউড়ায় রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

আনন্দ হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে আখাউড়ায় রেলওয়ে
স্কুলের শতবর্ষ উদযাপিত

মস্তু মিয়া, আখাউড়া উপজেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার দিন ব্যাপী নানা আয়োজনে আনন্দ উচ্ছ্বাস, হৈ হুল্লোড়ের মধ্য দিয়ে অনুষ্ঠান মাতিয়ে রাখে বিদ্যালয়ের তিন সহস্রাধিক প্রাক্তন ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিতগ ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম।
শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি শেখ মো. আইয়ুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, প্রাক্তন ছাত্র এসএম শাহাজাদা খাদেম ও বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মো. আবুল কাশেম।
এরআগে সকাল ১১ দশটায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা। এছাড়া সরকারি বেসরকারি উর্ধতন বহু কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শতবর্ষ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মো. নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথি রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম জেলা প্রশাসককে সাথে নিয়ে বিদ্যালয় মাঠে একটি বৃক্ষরোপণ করেন।
প্রধান অতিথির বক্তৃতায় রেলওয়ে স্কুলের শতবর্ষ উদযাপন করায় আয়োজক এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান শতবর্ষ পূর্ণ করা গৌরবের বিষয়। এই স্কুল থেকে বহু ছাত্র ছাত্রী শিক্ষা গ্রহণ করে যোগ্য নাগরিক হয়ে পরিবারের মুখ উজ্জ্বল করেছে পাশাপাশি দেশ ও জনগণের সেবায় অবদান রাখছে। তাঁর বাবা শিক্ষক ছিলেন উল্লেখ করে
তিনি বলেন শিক্ষকদের সম্মান সবার উপরে। তিনি শিক্ষকদেরকে ধন্যবাদ জানান। শতবর্ষ অনুষ্ঠান করায় দীর্ঘ বহু বছর পুরনো বন্ধুরা একে অপরের সাথে দেখা হওয়ার সুযোগ হয়েছে। তারা আনন্দ উচ্ছ্বাসে সারাটা দিন কাটিয়েছেন। এটা খুবই ভালো বিষয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাক্তন ছাত্র ল্যাঃ কর্নেল শামস ও অতিরিক্ত পুলিশ সুপার নাজমূল হাসান রাফি।
আলোচনা সভা শেষে শুরু হয় স্মৃতিচারণ পর্ব। প্রাক্তন ছাত্র ছাত্রীরা স্কুল জীবনের স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন। কেউ কেউ বিদেশ থেকে আসেন অনুষ্ঠানে যোগ দিতে। সবার মধ্যেই আনন্দ উচ্ছ্বাস দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরেন। ছবি তুলেন।
সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।
উল্লেখ্য, ১৯২০ সালে আখাউড়া রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট