1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শ্যামনগরে হতদরিদ্র ও নিম্মআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও - দৈনিক প্রভাতী বাংলাদেশ
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিজি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত নেত্রকোনা কলমাকান্দার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন এজমল হোসেন পাইলট। মনপুরায় পুকুরের পানিতে ডুবে ৫ বছরের শিশুর অকাল মৃ ত্যু, এলাকায় শোকের ছায়া শুধু জরিমানা নয়, সেনবাগ বাজারের ফুটপাত স্থায়ীভাবে দখলমুক্ত করার দাবি সচেতন মহলের হবিগঞ্জে আদালতের আদেশ অমান্যের অভিযোগে  সংবাদ সম্মেলন হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত, আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষায়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের অপসারণ দাবিতে শিবচরে গ্রাহকদের মানববন্ধন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবকের লাশ উদ্ধার: কচুরিপানা দিয়ে ঢেকে রাখা ছিল আমিনুলের মরদেহ, আটক ৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের ঈদ পরবর্তী সৌজন্য সাক্ষাৎ

ভিডিও সংবাদ 👇👇

শ্যামনগরে হতদরিদ্র ও নিম্মআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করলেন ইউএনও

মোঃ আরিফুজ্জামান আরিফ, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ আরিফুজ্জামান আরিফ, 

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে হতদরিদ্র ও নিম্মআয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক গত বুধবার ও বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে এসব কম্বল বিতরণ করেন। এসময় তার সাথে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রাশেদ হোসাইন ছাড়াও শ্যামনগর থানার অসিার ইনচার্জ মোঃ খালেদুর রহমান, কৃষি কর্মকর্তা নাজমুল হুদা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিয়ারাজ হোসেন খান উপস্থিত ছিলেন। কয়েকদিন ধরে শীত জেঁকে বসেছে। ফলে উপজেলার অসহায় দরিদ্র নিম্মআয়ের মানুষের মাঝে সরকারি উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হচ্ছে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বুধবার ও বৃহস্পতিবার রাতে ঈশ্বরীপুর ক্লিনিক মোড় এলাকার খৃস্টান মিশনারিজ চার্চসহ নুরনগরের হাবিবপুর আহম্মদিয়া এতিমখানা ছাড়াও রামজীবনপুর এলাকার মা খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রসায় শতাধিক কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ঋষিপাড়া, উত্তর কদমতলা, ঈশ্বরীপুর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত জনগোষ্ঠীসহ বংশীপুরের পাশাপপাশি আরও কয়েকটি স্থানে মানুষের বাড়ি বাড়ি যেয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল উঠিয়ে দেয়া হয়। এছাড়া রাস্তা ও পথিমধ্যে শীতার্ত মানুষের শরীরেও কম্বল চড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ তার সাথে থাকা প্রশাসনের ব্যক্তিবর্গ। কম্বল পেয়ে আপ্লুত কদমতলা গ্রামের মনোয়ারা বেগম ও হাবিবপুর মাদ্রাসার মুহতামিম হাফেজ নুরুল ইসলাম জানান, জনপ্রতিনিধি থাকতে তারা কখনো কম্বল পেয়েছেন বলে মনে করতে পারছেন না। তবে সরাসরি সরকারি কর্মকর্তারা অসহায় মানুষের কাছে পৌছে যাওয়ায় ভাগ্যের জোরে তারা শীতে কম্বল পেলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট