1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
হাড় কাপানো শীতে কাপছে,কালিয়াকৈরের জনজীবন - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

হাড় কাপানো শীতে কাপছে,কালিয়াকৈরের জনজীবন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

হাড় কাপানো শীতে কাপছে,কালিয়াকৈরের জনজীবন

কাজী আহসানুল হাবীব, স্টাফ রিপোর্টার, (কালিয়াকৈর, গাজীপুর)

সারা দেশের ন্যায় হিম শীতল বাতাস ও কুয়াশায় আচ্ছাদিত হাড় কাপানো শীতে কাপছে, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জনগন।
প্রচন্ড শীতে খুব প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
একাধিক শীতের জামাকাপড় পড়েও শীত নিবারিত হচ্ছে না, দিনের বেলাতেও। দ্বিতীয় দিনের মতো অত্র জনপদে সূর্যের আলোর আজও দেখা মিলে নাই।ফলে দিন এবং রাতের তাপমাত্রার পার্থক্য খুব একটা পরিলক্ষিত হচ্ছে না। সবচেয়ে দুর্ভোগে পড়েছে, গরীব নিম্ন শ্রেনীর শ্রমজীবী মানুষ ও বয়ষ্ক এবং শিশু বাচ্চাগন।
এলাকায় প্রচন্ড শীতের প্রকোপে, অনেক শিশু বাচ্চারা বিভিন্ন শীতজনিত রোগে আক্রান্ত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছে।
উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে আলোচনা করে জানা গেছে, গরু, ছাগলের শীত নিবারন ও খাদ্য সংগ্রহ কষ্টকর হয়ে পড়েছে।এছাড়াও বরি শস্য ও সরিষার ব্যাপক ক্ষতি সাধন হতে পারে।এরকম আবহাওয়া আরও দুই চারদিন অব্যাহত থাকলে,সব্জির ফলন শুন্যের কোঠায় নেমে আসতে পারে।ঘন কুয়াশা এবং সুর্যের আলোর অভাবে সরিষার গাছে পচন ধরে ফলন ব্যহত হতে পারে।এনিয়ে শংকায় আছে কৃষক। লাউ,শীম,ফুলকপি, বাধাকপি সহ বিভিন্ন ফসলের ফলন কমে যাবে এবং বাজারে সরবরাহ কমে, দাম বৃদ্ধির সম্ভাবনা আছে।
এই প্রচন্ড শীতে খেটে খাওয়া মানুষের কাজ কমে গেছে। ধানের বীজতলা তৈরিতেও বিলম্ব হচ্ছে।
গরীব শ্রমজীবী মানুষজন, শীত নিবারনের জন্য সরকার এবং সামর্থবান মানুষদের কাছে শীতবস্ত্র প্রাপ্তির আশাও ব্যক্ত করেন। সাধারণ মানুষের প্রত্যাশা ১/২দিনের ভিতরে শীত কমে গিয়ে সুর্যের দেখা মিলবে এবং জনগনের দুর্ভোগ লাঘব হবে।
তবে আবহাওয়া অফিস থেকে কোন সুখবর নাই।তারা জানান আরও কিছুদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে উক্ত জনপদে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট