1. dailyprobatibangladesh@gmail.com : daily probati bangladesh : daily probati bangladesh
  2. live@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  3. info@www.dailyprobatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রৌমারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রশাসন। - দৈনিক প্রভাতী বাংলাদেশ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাসাইলে ই য়া বা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র ডিমলায় ছাতনাই মহাবিদ্যালয়ে এইস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি এমপি। ফেনী সদর হাসপাতালে সেবার মানোন্নয়নে নিয়মিত তদারকি দোয়ারাবাজারে দারুল হেরা আলীম মাদ্রাসায বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন। পলাশে জিডির পরও উপসচিবের বাড়িতে হামলা, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন শ্যামনগর পুলিশের অভিযানে সবজি ক্ষেত থেকে গাঁ জা গাছ জ ব্দ যেকোনো মূল্যে মিরপুর ব্রিজের কাজ শেষ করার নির্দেশ এমপি আব্দুল গফুরের। শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ ভোলায় বিপুল পরিমাণ সামুদ্রিক ইলিশ মাছ জব্দ। দোয়ারাবাজারে অনলাইন জুয়ার অভিযোগে আটক দুই জন।

ভিডিও সংবাদ 👇👇

রৌমারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রশাসন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

রৌমারীতে শীতার্ত অসহায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন প্রশাসন।

সাহের আলী রৌমারী উপজেলা কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে রৌমারী উপজেলা প্রশাসন। উপজেলার ৩নং বন্দবেড় ইউনিয়নে হতদরিদ্র,অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ১২০ পিস শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ২০২৫ সকাল ১১টার দিকে বন্দবেড় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতায় কষ্টে থাকা মানুষের মুখে কিছুটা হলেও স্বস্তির হাসি ফোটাতেই এই উদ্যোগ প্রশাসনের পক্ষ থেকে ।

কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দিন, বন্দবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের এবং ইউপি সচিব আমিনুল ইসলাম, ইউপি মেম্বারসহ সাংবাদিকবৃন্দ।

কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন দৈনিক আজ বেলা কে বলেন “শীতার্ত মানুষের কষ্ট লাঘবে সরকার ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করছে। প্রকৃত অসহায় ও দুঃস্থ মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।” তিনি জানান, শীতের তীব্রতা বাড়লে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় জনপ্রতিনিধিরাও শীতার্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপজেলা প্রশাসনের এ উদ্যোগ কে সাধুবাদ জানান তারা। কম্বল পেয়ে খুশি শীতার্ত মানুষ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট